বাংলাদেশের বাজারে ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি
বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়েছে নতুন দু’টি ফোন - ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। এআই-চালিত ক্যামেরা সিস্টেম ও উন্নত ইমেজিং ফিচার সহ টেকনো ক্যামন ৩০ সিরিজের এই ফোনটি ২৭ মে থেকে বাজারে ছেড়েছে বলে জানিয়েছে টেকনো বাংলাদেশ।
বাজারে ক্যামন ৩০ তিনটি রঙে এসেছে - আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন, সাথে থাকছে দু’টি আলাদা ভ্যারিয়েন্ট। ২৫৬জিবি রম ও ১৬জিবি র্যাম (৮জিবি র্যাম + ৮জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ২৫৬জিবি রম ও ২৪জিবি র্যাম (১২জিবি র্যাম + ১২জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। ফোনটি মাত্র ৪৫ মিনিটে শূন্য থেকে শতভাগ চার্জ গ্রহণ করে। সেলফি প্রেমীদের জন্য ক্যামন ৩০ ফোনে আছে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল এএফ ক্যামেরা।







